লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

  • ০৮:৩১ পিএম, বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান সাগরে জাহাজ চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনী।

বুধবার ১৫ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টারের প্রধান আলী আবদোল্লাহি এই হুমিক দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আলী আবদোল্লাহি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়ে কোনো ধরনের আমদানি-রপ্তানি চলতে দেবে না।’

মার্কিন অবরোধ অব্যাহত রেখে ‘ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের জন্য নিরাপত্তাহীনতা’ তৈরি করলে সেটি ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের সূচনা করবে’ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘ইরান তার জাতীয় সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষায় চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে।’

উল্লেখ্য হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে যাতায়াত করা জাহাজের ওপর সোমবার থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকরের ঘটনায় ওই হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এর আগে ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, হরমুজ প্রণালি থেকে ইরানের কোনো বন্দরে যাওয়া-আসা করছে না এমন জাহাজের পথ আটকাবে না মার্কিন বাহিনী।
সুত্রঃ আমাদের সময়

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech