Breaking News:


শিরোনাম :
নিজেদের জলদস্যু বললেন ডোনাল্ড ট্রাম্প জাপান গেলেন জামায়াত আমির ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার সারাদেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছেই বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ জয় করলেন পর্বতারোহী বাবর আলী সিলেট সফরের শুরুতেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঢাকা বারের নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয় মধ্যপ্রাচ্য থেকে চলে গেল বৃহৎ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড দীর্ঘমেয়াদি অর্থায়নে সুদের হার কমাল কেন্দ্রীয় ব্যাংক, বাড়ল ঋণের সীমা

ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে

  • ১০:১২ এএম, সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আজকের আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার ১৭ নভেম্বর সকাল ৭টা থেকে আগামী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাবাসে বলা হয়, রাজধানী ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনীম্ন ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গতকাল রাতে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক থাকবে। সারাদেশেই রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech