শিরোনাম :
আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ১৫ কারখানায় ছুটি আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ২৬ উত্তরাঞ্চলে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

তিউনিশিয়া থেকে ১৫৬ কোটি ব্যয়ে ২৫ হাজার টন সার কিনবে সরকার

  • ১০:২৩ এএম, বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় তিউনিশিয়া থেকে ২৫ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এই টিএসপি সার আমদানি করতে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

বুধবার ৭ মে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রয় পর্যায়ে তিউনিশিয়ার জিসিটি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২৫ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব উপস্থান করা হয়।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে ১৫৬ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকায় এই সার আমদানির অনুমোদন দিয়েছে। প্রতি টন টিএসপি সারের মূল্য ৫১৩.৭৫ মার্কিন ডলার।

জানা গেছে, বিএডিসি ২০০৮-০৯ অর্থবছর থেকে তিউনিশিয়া হতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সার আমদানি করছে। ইতোপূর্বে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় গত ২৯ এপ্রিল পুনরায় চুক্তি নবায়ন করা হয়।

২০২৪-২৫ অর্থবছরে বিএডিসি কর্তৃক টিএসপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩৭ হাজার টন। এর মধ্যে তিউনিশিয়ার জিসিটি থেকে ৬টি লটে আমদানি করা হবে ১ লাখ ৫০ হাজার টন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech