Breaking News:


শিরোনাম :
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওডিসি প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক আকাশ আংশিক মেঘলা থাকতে পারে লটারি প্রথা বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ “খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম” প্রধানমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর

তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন: শনিবার থেকে বৃষ্টির পূর্বাভাস

  • ১০:২৭ এএম, শনিবার, ১৪ জুন, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
তাপপ্রবাহের মাঝে রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকার আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা নেই। দিনের শুরুতেই তাপমাত্রা উঠে গেছে ২৯ ডিগ্রির বেশি।

শনিবার ১৪ জুন সকাল সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ফলে গরমে হাসফাস করছে নগরবাসী।

পূর্বাভাসে জানানো হয়েছে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। একইসঙ্গে দিনের তাপমাত্রা আজও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রংপুর শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সবচেয়ে বেশি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থেকে সাময়িক মেঘলা থাকতে পারে। দেশের অধিকাংশ বিভাগে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের ভারী বর্ষণও। পাশাপাশি দেশের কয়েকটি অঞ্চলে বিদ্যমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। তবে সিলেট বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এরমধ্যে, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও কিশোরগঞ্জে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রামে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৮ ডিগ্রি। খুলনাতেও মৃদু তাপপ্রবাহ বইছে, তবে তা কিছুটা কমে যেতে পারে। খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে দিনের তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খ. হাফিজুর রহমান সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, যা জনসাধারণের জন্য স্বস্তির বার্তা হতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় স্থানীয়ভাবে তাপ ও বৃষ্টির তারতম্য দেখা যেতে পারে।

অন্যদিকে আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, শনিবার ১৪ ই জুন থেকে আবারও বর্ষাকালের নিয়মিত বৃষ্টি শুরু হতে যাচ্ছে বাংলাদেশের উপরে। জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্রে দেখা যাচ্ছে যে আজ ভোর থেকে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়েছে সিলেট ও ময়মনিসংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে।

আজ সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে সিলেট, ময়মনসিংহ বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের পূর্ব, দক্ষিণ ও উত্তর দিকের সকল জেলা; চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের সকল জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

১৫ থেকে ২২ তারিখ পর্যন্ত হালকো থেকে মাঝারী মানের বৃস্টির আশংকা করা যাচ্ছে। শুরুতে চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ঢাকা বিভাগে এবং পরে ১৭ তারিখ থেকে খুলনা, রাজশাহী রংপুর বিভাগে বৃস্টির আশংকা করা যাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech