শিরোনাম :
হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের প্রতি ইরানের কঠোর সতর্কবার্তা চামড়া শিল্প ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১৬ স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ প্রধানমন্ত্রীর কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা- পাঁচ বিভাগে তাপপ্রবাহ বয়ে যেতে পারে খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার ইউক্রেনের প্রতিবেশী রোমানিয়ায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া দুই হাজার টাকার চামড়া বিক্রি হচ্ছে ৫০০ টাকায় অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গরুর হাটে টোকেন চাঁদাবাজি, বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা হয়েছে : জামায়াত অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত: সেনাপ্রধান

‘তেল নেই লেখা’ ফিলিং স্টেশনে অভিযানে মিলল ৩২৬৯ লিটার পেট্রোল, ফের জরিমানা

  • ১১:২৯ এএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
‘তেল নেই লেখা’ এক ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার ২৬৯ লিটার জ্বালানি তেল পাওয়ায় জরিমানা করা হয়েছে।

বুধবার ১৫ এপ্রিল দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশন’-এ ঘটনা ঘটে।

পাম্পে অভিযান চালিয়ে ঘটনার প্রমান পেলে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এর আগেও একই অপরাধে ফিলিং স্টেশনটিকে জরিমানা করা হয়েছিল।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই ফিলিং স্টেশনে অভিযান চালান।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছে। তবে অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের উপস্থিতিতে স্টোরেজ বা মজুত পরীক্ষা করা হলে সেখানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুত পাওয়া যায়।

পর্যাপ্ত তেল থাকার সত্ত্বেও সাধারণ মানুষকে সেবা না দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করায় প্রতিষ্ঠানটিকে শাস্তির আওতায় আনা হয়।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী, সেবা প্রদানে অবহেলা ও কৃত্রিম সংকট তৈরির অপরাধে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

তিনি আরও বলেন, অভিযান শেষে মজুতকৃত ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল সাধারণ গ্রাহকদের কাছে নিয়মিত মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech