শিরোনাম :
বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা- পাঁচ বিভাগে তাপপ্রবাহ বয়ে যেতে পারে

  • ১০:২১ এএম, রবিবার, ৩১ মে, ২০২৬
ছবি:বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার ৩১ মে আবহাওয়ার পূর্বাবাসে এসব কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এবং এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে আজ সকালে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোষ্টে জানান, ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে সাত জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছেন।

তিনি লিখেছেন, রবিবার সকাল ৭টার পর থেকে বিকেল ৫টার মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জেলার ওপরে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রাম জেলা এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগন্জ ও মৌলভীবাজার জেলার ওপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। দেশের বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে আজ মৃদু তাপপ্রবাহ অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা, রাজশাহী, ঢাকা, রংপুর, ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপরে তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech