শিরোনাম :
আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ১৫ কারখানায় ছুটি আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ২৬ উত্তরাঞ্চলে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে

  • ১২:১৫ পিএম, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নীলফামারী জেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত দুইলাখ ১০ হাজার ২৬৯ জন শিশুকে হামের টিকা দেয়া হবে।

শনিবার ১৮ এপ্রিল বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলার সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জেলার সিভিল সার্জন বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলা জুড়ে ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে হামের টিকা দেওয়া হবে।

জেলার ৬টি উপজেলায় ২ লাখ ১০ হাজার ২৬৯জন শিশুর মধ্যে ছেলে শিশু ১ লাখ ৭ হাজার ৮৩৭ জন এবং মেয়ে শিশু রয়েছে ১ লাখ ২ হাজার ৪৩২জন। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সের টিকা নেওয়া শিশুরাও এ ক্যাম্পেইনে টিকা নিতে পারবে।

তিনি আরও জানান, জেলার ৬টি উপজেলায় ১ হাজার ৬১৬টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে ১জন ভ্যাকসিনেটর এবং ২জন স্বেচ্ছাসেবকসহ কাজ করবে ৪ হাজার ৮৪৮জন কর্মী। ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান শেখ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম ও সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech