শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ২ ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা এক ভবন থেকে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার, যা করছিলেন তারা চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ নিম্নাঞ্চলে পানিবন্দি ২ হাজার পরিবার ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে- ফয়জুল করীম ইয়েমেন উপকূলে অগ্রযাত্রা, হুতিদের দখলে মোখা বন্দর: হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শতভাগ সরকারী পে স্কেল: দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশঙ্কা বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার প্রতিনিধিকে মার্কিন উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

  • ১১:৪০ এএম, বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং।

বুধবার ২ এপ্রিল সন্ধ্যায় টেলিফোনে এ বৈঠক করেছেন তারা।

এ সময় দুই কর্মকর্তা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন। এই টেলিফোন বৈঠক মার্কিন নতুন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকের বরাত দিয়ে প্রেস উইং জানায়, মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলার নতুন আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী দেশ। ২০১৭ সাল থেকে এটি প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।

প্রেস উইং আরও জানায়, এ ছাড়া গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের মর্যাদাপূর্ণ ‘ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পুরস্কার দিয়ে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক নারী সাহসিকা (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ—আইডব্লিউওসি) পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার দেয় যুক্তরাষ্ট্র।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech