Breaking News:


শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ মে মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

প্রিপেইড মিটারে থাকছে না মাসিক চার্জ: বিদ্যুৎমন্ত্রী

  • ১০:৪০ এএম, সোমবার, ৩০ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে সরকার প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে । এই সিদ্ধান্তের ফলে লাখ লাখ প্রিপেইড গ্রাহক প্রতি মাসে মিটারের ভাড়া বাবদ অর্থ সাশ্রয় করতে পারবেন । বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, খুব দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হবে ।

রবিবার ২৯ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও চাপা ক্ষোভ ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে পরিশোধ করতে হয়, যা নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি ছিল।

অনেক গ্রাহক অভিযোগ করে আসছিলেন যে, বছরের পর বছর ধরে রিচার্জের টাকা থেকে এই চার্জ কেটে নেওয়া হচ্ছে। মিটারের প্রকৃত মূল্য অনেক আগেই উঠে গেলেও কেন এই অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে দায় তৈরি হয়েছিল, তা গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকদের আর্থিক সাশ্রয় নিশ্চিত করা এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech