Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

‘ফিরোজা’য় ঈদ করবেন খালেদা জিয়া

  • ০৯:২৪ পিএম, শুক্রবার, ৬ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যেগুলশানের বাসা ‘ফিরোজা’য় ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করবেন তিনি।

শুক্রবার ৬ জুন বিকালে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল পবিত্র ঈদুল আজহা। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের যে বাসা ফিরোজায় অবস্থান করছেন সেখানেই উনি ঈদ উদযাপন করবেন। উনার পরিবারের পক্ষ থেকে যে কুরবানি সেটা এখানেই (ফিরোজায়) দেওয়া হবে। উনার জ্যেষ্ঠ ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কুরবানিও এখানে (ফিরোজায়) হবে।

ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীদের বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ তাদের পরিবারের সদস্যদের নামে কুরবানি দেওয়া হবে জানিয়ে জাহিদ বলেন, ‘এছাড়াও কয়েকটি জেলায় দলের নেতাকর্মীরা ম্যাডামের নামে কুরবানি দেবেন।’

ঈদের দিন দুপুর থেকে বিকাল পর্যন্ত গুলশানের ‘ফিরোজা’য় খালেদা জিয়া তার নিকট স্বজনদের সঙ্গে একান্তে সময় কাটাবেন। এই সময়টা রাখা হয়েছে শুধুমাত্র পরিবারের সদস্যদের জন্য।

রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যগণের সঙ্গে গুলশানের ফিরোজায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া।

আজ শুক্রবার সকালে লন্ডন থেকে তারেক রহমান টেলিফোনে মাকে ঈদ মোবারক জানিয়েছেন এবং পুত্রবধূ ও নাতনিদের সঙ্গেও কথা বলেছেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তার সহধর্মিনী জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান সবাই লন্ডনে একসঙ্গে ঈদ উদযাপন করছেন বলে জানান জাহিদ।

খালেদা জিয়া দেশবাসীসহ সারা দেশ ও প্রবাসে দলের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে উনার জন্য দোয়া করার জন্য উনি বলেছেন’।

দেশের মানুষের জন্য, মুসলিম উম্মার জন্য খালেদা জিয়া দোয়া করেন, উনি নিজেও সবার কাছে দোয়া চেয়েছেন এবং অন্যদেরও উনার জন্য দোয়া করতে বলেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech