ফিলিস্তিনিদের প্রতি বিএনপির সংহতি : ঢাকাসহ সকল মহানগরে কাল প্রতিবাদ ও র‍্যালি

  • ০৮:০৮ পিএম, বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
অবরুদ্ধ গাজা ও রাফায় বর্বর ইসরায়েলী গণহত্যা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বৃহস্পতিবার ঢাকাসহ সকল মহানগরে প্রতিবাদ ও সংহতি র‌্যালি করবে বিএনপি।

বুধবার ৯ এপ্র্রিল বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে বিকাল ৪টায় শুরু হয়ে র‌্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

একইদিন সকল মহানগরেও এই কর্মসূচি হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া, একই দিন দেশব্যাপী সব মহানগরে উল্লিখিত কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়।

প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীসহ জনগণকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech