শিরোনাম :
নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত করলো আপিল বিভাগ হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলেছে ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১ নারীসহ ৩ ভারতীয় আটক: বিএসএফের কাছে তুলে দিল বিজিবি বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি জাপানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি: ১৩ জনের মরদেহ উদ্ধার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: প্রতি টনে ১০ ডলার কমে ইউরিয়া সরবরাহের প্রস্তাব মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ঢাকা সহ দেশের ৯ অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

দেশের রিজার্ভ আরও বেড়েছে

  • ০৪:৪১ পিএম, বুধবার, ৪ মার্চ, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশের অর্থনীতির জন্য স্বস্তির ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩২৮ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (৩ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, অল্প কয়েক দিনের ব্যবধানেই রিজার্ভে দৃশ্যমান বৃদ্ধি ঘটেছে। এর আগে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই রিজার্ভে নতুন করে অর্থ যুক্ত হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর নির্ধারিত বিপিএম-৬ (BPM-6) পদ্ধতি অনুযায়ী হিসাব করলেও রিজার্ভের অবস্থান শক্তিশালী রয়েছে। ৩ মার্চ পর্যন্ত এই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৮০ দশমিক ৯৫ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট বা প্রকৃত রিজার্ভ সাধারণত আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে যে অর্থ অবশিষ্ট থাকে, সেটিই নিট রিজার্ভ। গত ২৫ ফেব্রুয়ারি বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার, যা বর্তমানে বেড়ে ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech