Breaking News:


শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষনা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ সাধারণ নির্বাচন: ভোটগ্রহণ শুরু যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা: রকেট হামলায় জবাব দিল হিজবুল্লাহ যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি রাজধানীসহ বিভিন্ন জেলায় কালবৈশাখীর আভাস: নদীবন্দরে সতর্কতা লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত-আহত

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

  • ১২:৫১ পিএম, সোমবার, ১৬ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে বাহরাইনে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

রবিবার ১৫ মার্চ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিশেষ ফ্লাইটটি বাহরাইন থেকে প্রথমে সৌদি আরবের দাম্মামে গিয়ে সেখান থেকে ঢাকা যাবে।

এই ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেইসবুক পাতায় দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে।

দূতাবাস জানিয়েছে, ফ্লাইটে আসন পাওয়া সম্পূর্ণভাবে গাল্ফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন সংরক্ষণ করা হবে।

প্রতি আসনের ভাড়া ধরা হয়েছে আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার। বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট অনুমতির খরচও এই ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আগামী ২০ মার্চ অথবা এর কাছাকাছি কোনো দিন যাত্রার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হতে পারে। আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের আগামী ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন করতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech