শিরোনাম :
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে ৩ বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চাইলেন নাহিদ পরীক্ষায় এআই দিয়ে নকল: দায় নিয়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী সিসিটি পরিচালনার দায়িত্ব পেলো বিএনপি এমপি শাহাদাত হোসেন সেলিমের এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড যুক্তরাষ্ট্রে শিকাগোতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে বেগম খালেদা জিয়ার নামে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

বিডিআর হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার

  • ১২:০৩ পিএম, রবিবার, ১ নভেম্বর, ২০২৬
ছবি: কোলাজ

।।বিকে ডেস্ক।।
রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার ৩১ অক্টোবর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র এবং খুনিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন বলেন, বনানী থেকে গ্রেপ্তারের পর তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর সুনির্দিষ্ট অভিযোগে মামলা হতে পারে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে আরও কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন এই খন্দকার আব্দুল হাফিজ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech