Breaking News:


শিরোনাম :
ইসি প্রস্তুত, তফসিল ঘোষণার দিন এখনও নির্ধারণ হয়নি: ইসি সচিব শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি: সালাহউদ্দিন বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন: শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যশোর মুক্ত দিবস উদযাপনে নানা কর্মসূচি জলবায়ু পরিবর্তনে নারীরাই দ্রুত অভিযোজনমূলক উদ্যোগ নিয়েছেন-: পরিবেশ উপদেষ্টা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৭ নির্বাচন বানচাল করতে কুচক্রী মহল ১/১১ ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত : রাশেদ খান

বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা থাকা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

  • আপলোড টাইম : ০৯:১৭ পিএম, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত তিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা তৎকালীন ২২ জেলা প্রশাসককে (ডিসি) তাদের বর্তমান পদ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ এর যে নির্বাচন, সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এ সমস্ত জায়গায় যেসব রিটার্নিং কর্মকর্তা ওই তিন সময়ের রিটার্নিং অফিসারদের সহযোগিতায় এই সরকার তিন মেয়াদে থাকার কারণে আজকে আমরা এ দুরবস্থায় পড়েছি।

তারা (তৎকালীন ডিসিরা) অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলেনি, আমি প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকব না, আমি রিজাইন করলাম, কাজ করব না।

মোখলেস উর রহমান বলেন, যারা ডিসি ছিলেন এখন সচিব রয়েছেন, এমন ২১ জনকে আজকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। এই ইস্যুটা হলো বার্তা দেওয়ার, প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়। প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই (শাস্তিমূলক) ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থা শুরু হয়েছে।

মোখলেস উর রহমান বলেন, আপনারা জানেন সম্প্রতি জনপ্রশাসন সম্পর্কিত একটি কমিটি হয়েছে। সেখানে চারজন উপদেষ্টা আছেন। এই কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব আছেন এবং সচিবিক দায়িত্বে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখানে বড় কিছু সিদ্ধান্ত হয়েছে।

সিনিয়র সচিব বলেন, আমরাই ইতোমধ্যে ৪৩ জনকে (ডিসি) ওএসডি করেছি। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি করা হয়। আর চাকরির বয়স ২৫ বছরের বেশি হলে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি।

সিনিয়র সচিব আরও বলেন, ২০২৪ সালের নির্বাচনের সঙ্গে জড়িতদের বিষয়ে আমরা গোয়েন্দা সংস্থাকে পুরো তালিকা দিয়েছি। ওখান থেকে পাওয়ার পর আমাদের যে ব্যবস্থা- যাদের চাকরির বয়স ২৫ বছরে কম হবে তাদের ওএসডি, যাদের ২৫ বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech