শিরোনাম :
টাইব্রেকারে কলম্বিয়ার বিদায়, ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা ২-০ গোলে পিছিয়ে থেকেও অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা পানিতে তলিয়ে গেছে রেল লাইন: পর্যটক এক্সপ্রেসের যাত্রা বাতিল, চট্টগ্রামে আটকা হাজার যাত্রী এনসিপির সমাবেশে ককটেল হামলা: অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মিয়া গোলাম পরওয়ারের বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই ইরানে মার্কিন হামলা: কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

মধ্যপ্রাচ্যে ‘ঈদের চাঁদ ২৯ রমজান দেখার কোনো সম্ভাবনা নেই’

  • ০৮:৫২ পিএম, বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ২৯ মার্চ বিশ্বের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই

বৃহস্পতিবার ২০ মার্চ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সংস্থাটি জানায়, আগামী ২৯ মার্চ (২৯ রমজানে) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর।

উল্লেখ্য মধ্যপ্রাচ্যে ১ মার্চ রোজা শুরু হয়। এমন পরিস্থিতিতে— খালি চোখে, টেলিস্কোপে অথবা অন্য যেকোনো উপায়ে আগামী ২৯ মার্চ শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা সম্ভব নয় বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

যেসব দেশ শুধু চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে সেসব দেশে এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে যাচ্ছে। যার অর্থ মধ্যপ্রাচ্য এবং ইসলামিক বিশ্বে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

সেক্ষেত্রে একদিন পর বাংলাদেশে ১ এপ্রিল ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমাদের রোজা শুরু হয়েছে ২ মার্চ থেকে।

সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, বিশ্বের বেশিরভাগ দেশ শনিবার, ২৯ মার্চ, ২০২৫-এ শাওয়াল মাসের (ঈদ-উল-ফিতর ১৪৪৬) হিজরি সনের অর্ধচন্দ্র দেখার প্রস্তুতি নেবে। তবে ওইদিন পৃথিবীর পূর্বাঞ্চল থেকে অর্ধচন্দ্র দেখা যাবে না।

এ ছাড়া খালি চোখ, টেলিস্কোপ এবং জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তিসহ সমস্ত পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে আরব ও ইসলামি বিশ্বের কোনো দেশ থেকে চাঁদ দেখা সম্ভব হবে না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech