Breaking News:


শিরোনাম :

ইবি শিক্ষিকা মৃত্যু, ময়নাতদন্ত সম্পন্ন

  • ১১:৫৫ এএম, শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে।

বৃহস্পতিবার ৫ মার্চ আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বুধবার ৪ মার্চ সকাল ১০টায় কুষ্টিয়া সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ডা. হোসেন ইমাম বলেন, আসমার গলার ডান পাশের নিচের দিকে একটি গভীর ক্ষত পাওয়া গেছে। ধারালো ছুরি বা কোনো ধারালো অস্ত্রের আঘাতে ওই ক্ষত সৃষ্টি হয়েছে। এতে গলার বড় রক্তনালী কেটে গেছে। সেখানে প্রচুর রক্ত জমাট বাধা অবস্থায় পাওয়া যায়। ওই রক্তনালী কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, অধ্যাপিকার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বুকে, পিঠে, পেটে ও হাতে প্রায় অন্তত ২০টি আঘাত রয়েছে। তবে এসব আঘাত গভীর নয় এবং এগুলোর কারণে মৃত্যু হয়নি। হামলার সময় নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে এসব আঘাত পেয়েছেন তিনি।

উল্লেখ্য, বুধবার ৪ মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতির কক্ষে এই হামলার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করে আত্মহননের চেষ্টা করেন একই বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান। এতে গুরুতর আহত অবস্থায় আসমা সাদিয়া রুনাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech