Breaking News:


শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষনা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ সাধারণ নির্বাচন: ভোটগ্রহণ শুরু যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা: রকেট হামলায় জবাব দিল হিজবুল্লাহ যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি রাজধানীসহ বিভিন্ন জেলায় কালবৈশাখীর আভাস: নদীবন্দরে সতর্কতা লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত-আহত

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ৩ আহত ১৫

  • ১২:৫২ পিএম, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ২ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

বেলা পৌনে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ ব্রিজে পৌঁছালে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অন্তত ১৭ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যান।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় অন্তত ১৭ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ ও স্থানীয়রা।

দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech