Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি : ৬ জন নিখোঁজ

  • ০৭:৫৩ পিএম, শনিবার, ৩১ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। স্থানীয়দের সাহায্যে ৩৩ জনকে উদ্ধার করা গেলেও ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার ৩১ মে বিকেল ৩টার দিকে জেলার হাতিয়ার ভাসান চর‌ থেকে বয়ারচরের করিম বাজার ঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। ঝড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের কারণে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাসান চর‌ থানার ওসি কুতুবুদ্দিন।

তিনি জানান, শনিবার দুপুরে ভাসান চর‌ থেকে একটি ট্রলার ৩৯ থেকে ৪০ জন যাত্রী নিয়ে হাতিয়ার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। কিন্তু বিকেল তিনটার দিকে খবর পাওয়া যায় ট্রলারটি ঘাটের কাছাকাছি গিয়ে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন অন্য দুটি ট্রলার নিয়ে ডুবে যাওয়া ট্রলারের লোকজনকে উদ্ধার করেছেন।

তবে এখনও কতজন নিখোঁজ রয়েছে তা তিনি সঠিকভাবে বলতে পাচ্ছেন না। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি নৌবাহিনী ও কোস্ট গার্ডকে অবহিত করেছেন।

এ দিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, এ পর্যন্ত ৩৯ জন যাত্রীদের মধ্যে ৩৩ জনকে উদ্ধার হয়েছে এখনও ৬ জন নিখোঁজ রয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজে অংশ নিতে বিলম্ব হচ্ছে বলে জানান হাতিয়ার নৌ পুলিশ কর্মকর্তা উত্তম সাহা। তিনি বলেন, উদ্ধার অভিযান চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech