Breaking News:


শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামীমা সাত্তার মিমু আর নেই ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা হাদি হত্যাকাণ্ডে আসামিদের পালাতে সহায়তাকারি ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার যুদ্ধে কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন তিন দফায় সক্রিয় হচ্ছে বিরোধী জোট ভোটের কালি মুছের যাওয়ার আগেই প্রতিশ্রিুতি বাস্তবায়ন শুরু করেছিঃ প্রধানমন্ত্রী ইরানের তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বিশ্ব অর্থনীতিতে বড় আঘাত : বাণিজ্য যুদ্ধে কেউ-ই বিজয়ী হয় না – ইইউ

  • ১২:০০ পিএম, শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত, ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের এক কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় আঘাত। দেশটির এই সিদ্ধান্তের পরিণতি ভয়াবহ হবে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, বিশ্ববাসীর মধ্যে অনিশ্চয়তা ছড়িয়ে পড়বে এবং সুরক্ষার অভাব দেখা দিবে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জন্য এর পরিণতি ভয়াবহ হবে।

উল্লেখ্য, গত বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের পণ্যের ওপর গণহারে নতুন করে শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন দেশের ওপর কত হারে পারস্পরিক শুল্ক আরোপ হবে, সংবাদ সম্মেলনে তার একটি তালিকাও তুলে ধরেন তিনি।

ট্রাম্পের শুল্ক আরোপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতাদের অনেকেই। প্রতিক্রিয়া এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকেও। ইইউ পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস বলেছেন, বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হয় না। এমনকি এই শুল্ক ভোক্তাদের জন্য পণ্যের মূল্য বাড়িয়ে দেবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ৩ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণার পর বৃহস্পতিবার ইইউর পররাষ্ট্রনীতি প্রধান বলেছেন, “বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হয় না”।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে এখন বিবেচনা করতে হবে কিভাবে তাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা যায়। তিনি বলেন, আমরা এখন আমেরিকানদের কাছ থেকে অনেক কিছু কিনছি, কিন্তু আমাদের পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করতে হবে যাতে আমাদের এখানে উৎপাদন করার সক্ষমতা থাকে।

প্রসঙ্গত, অনেক দেশ ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক আরোপের এই সিদ্ধান্তকে “বাণিজ্য যুদ্ধ” হিসেবে আখ্যায়িত করছে। আবার অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এই বাণিজ্য যুদ্ধ শুরু হলে তাতে কেউ-ই জয়ী হবে না। ক্ষতি হবে সমগ্র বিশ্বের।

তবে ট্রাম্পের যুক্তি, নতুন এই “রিসিপ্রোকাল ট্যারিফ” বা পাল্টা শুল্ক ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে “আবার সম্পদশালী” করবে। ধারণা করা হচ্ছে, নির্বাহী আদেশের মাধ্যমে প্রায় ১০০টি দেশের ওপর আরোপ করা এই শুল্ক বিশ্বব্যাপী অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech