শিরোনাম :
প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছাতে কাতারের পথে স্পিকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ: অচল ধানমন্ডি–নিউমার্কেট, তীব্র যানজট ঢাকা বিশ্ববিদ্যালযয়ে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে বন্যাকবলিত দুর্গম এলাকার মানুষের পাশে বিজিবি মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের প্রভিশন না থাকলে ২৬’র নির্বাচন হওয়ারও সুযোগ নেই- ওয়াকআউটের পর বিরোধী দলের নেতা ইয়েমেনের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা: সৌদির বিমানবন্দর লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের পাল্টা হামলা উন্নয়নশীল দেশের মর্যাদায় মসৃণ উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট ১৯ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

তিন দফায় সক্রিয় হচ্ছে বিরোধী জোট

  • ০১:২৪ পিএম, শনিবার, ১৪ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
রাষ্ট্রপতির পদত্যাগ, জুলাই গণহত্যার বিচার এবং সংবিধান সংস্কারের দাবিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বিরোধী জোটের রাজনীতি।সংসদে তুমুল বাগ্বিতণ্ডা আর রাজপথে আন্দোলনের হুশিয়ারির মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপের আভাস দিচ্ছে বিরোধী দল জামায়াত জোট। তিনটি ইস্যুকে সামনে রেখে নতুন করে আন্দোলনের হুশিয়ারি দিচ্ছেন বিরোধী নেতারা। তাদের অভিযোগ, জনগণের রক্ত, ত্যাগ ও প্রত্যাশার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আর তাই সত্য প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পুনর্গঠনের স্বার্থে এই তিন দাবির দ্রুত বাস্তবায়ন অপরিহার্য।

এদিকে সংসদ অধিবেশনের প্রথম দিনই বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে জুলাই হত্যার সহযোগী ও পতিত সরকারের মিত্র উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন। জুলাইয়ের গণ-আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে সম্মান জানাতে হলে সংবিধান সংস্কারের বিষয়ে সরকারকে স্পষ্ট অঙ্গীকার করতে হবে। অন্যথায় জুলাই শহীদদের আত্মদান বৃথা হয়ে যাবে।

অন্যদিকে সংসদ ভবনের বাইরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জামায়াত জোটের অন্যতম শরিক এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনটি মূল দাবি তুলে ধরে বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতির অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না হলে আন্দোলন তীব্র করা হবে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন, পরিকল্পিতভাবে বিএনপিকে সুবিধা দিতেই নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাম্প্রতিক বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, রিজওয়ানা হাসান টেলিভিশন সাক্ষাৎকারে মন্তব্য করেছেন

যারা নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারেনি, তারা বিরোধী দলে থাকলেও আমরা তাদের মূলধারা বা প্রধান শক্তি হিসেবে আসতে দিইনি। এই বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে। যদি কেউ প্রকাশ্যে বলে যে একটি দলকে মূলধারায় আসতে দেওয়া হয়নি, তা হলে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এরই মধ্যে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত ৫৩টি আসনে অনিয়মের মাধ্যমে তাদের পরাজিত দেখানো হয়েছে।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, আমরা সংসদের ভেতরে সমাধান চাই। সংসদে যদি সেই পরিবেশ তৈরি না হয়, তা হলে রাজপথে নামতে বাধ্য হব।তিন দফায় সক্রিয় হচ্ছে বিরোধী জোট

সুত্রঃ আমাদের সময়

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech