শিরোনাম :
আজ ৮১তম জাতিসংঘ দিবস খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির রিয়াদসহ সৌদির ৩ শহরে জরুরি সতর্কতা জারি মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ বিশ্বব্যাপী সাইবার সতর্কতা দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে,কোথঅও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা

  • ১১:৪৬ এএম, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

।।বিকে ডেস্ক।।
সাজেকে সড়ক অবরোধ চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে।

শনিবার ২৪ অক্টোবর সকাল থেকে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকে শুরু হওয়া এই অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও সাধারণ যাত্রীরা।

অবরোধের সমর্থনে শনিবার সকাল থেকেই পিকেটাররা খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এছাড়া খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্ল্যাছড়ি, পানছড়ি সড়ক এবং সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

তবে সেনাবাহিনী ও পুলিশের কড়া নজরদারির কারণে পিকেটাররা সড়কে বেশিক্ষণ অবস্থান নিতে পারেনি। সেনাবাহিনীর টহল দলের উপস্থিতি টের পেলেই তারা পালিয়ে যায়। এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হঠাৎ ডাকা এই অবরোধে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পর্যটক ও জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ। মাগুরা থেকে আসা ব্যবসায়ী মো. বায়েজিদ মারিশ্যা যাওয়ার পথে আটকা পড়ে বলেন, “এসে শুনতেছি অবরোধ। ৫০ কিলোমিটার দূরে কীভাবে যাব বুঝতে পারছি না, কোনো গাড়ি পাচ্ছি না।”

মাটিরাঙাগামী স্থানীয় বাসিন্দা গণেশ ত্রিপুরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “জরুরি কাজে যাওয়ার থাকলেও কোনো গাড়ি চলছে না। আমরা এ ধরনের অবরোধ চাই না, শান্তি চাই।”

অবরোধের কারণে টানা তিন দিন ধরে আটকে থাকা দেওয়ান ঐশী নামের এক পর্যটক হতাশা প্রকাশ করে বলেন, “সাজেক যাওয়ার জন্য বুধবার খাগড়াছড়ি এসেছিলাম। সড়ক বন্ধ থাকায় রাঙামাটি ঘুরে আবার খাগড়াছড়ি আসি। কিন্তু আজকে দুপুর পর্যন্ত অবরোধ থাকায় আর সাজেক যাওয়া হলো না। অবরোধ শেষ হলে সরাসরি ঢাকায় ফিরে যাব।”

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের চেঙ্গী স্কয়ার, স্বনির্ভর, জিরো মাইল, আলুটিলাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। পুলিশের দুটি মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা রাতের নৈশকোচগুলোকে শুক্রবার রাতে পুলিশি পাহারায় নিরাপদে খাগড়াছড়ি শহরে পৌঁছে দেওয়া হয়েছে। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech