রাঙ্গামাটিতে পিকআপভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ৫

  • ১২:৪১ পিএম, শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া একজন আহত হয়েছেন।

শনিবার ২৬ এপ্রিল সকাল পৌনে দশটার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরীপাড়ার তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেকের নূন নাহার এবং হাটহাজারীর ঈসাপুর এলাকার ছাত্তারঘাট গ্রামের মাহমুদুর রহমান। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপভ্যানের সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ আরোহীর সবাই। মরদেহগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. ইসহাক বলেন, ‘রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি ও পিকআপের সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

রাঙামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সোহাগ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech