শিরোনাম :
৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা বিজিবির কঠোর প্রতিরোধের মূখে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নিল বিএসএফ নয়াদিল্লিতে শুরু হচ্ছে ৫৭তম সীমান্ত সম্মেলন : পুশইন ইস্যুতে কঠোর বার্তা দেবে বিজিবি সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপি ও জাতীয় ব্যাক্তিত্বদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য আবাসন ঋণে নতুন উদ্যোগ, সুবিধা পাবেন ফ্ল্যাট ক্রেতারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

  • ১০:২০ পিএম, বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আর মাত্র একদিন পরেই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। পুরোদমে জমে উঠতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাট। বেচাকেনাও শুরু হয়েছে পুরো দমে।

বৃহস্পতিবার ৫ মে সকাল থেকেই ক্রেতার সমাগম দেখা যায় রাজধানীর পশুর হাটগুলোতে। পশুর আমদানীও ছিল প্রচুর।

আর এরই মধ্যে কোরবানির পশুর হাট বেশ জমে উঠেছে। পছন্দের পশু কেনার জন্য হাটে ছুটে যাচ্ছেন ক্রেতারা। মেঘলা দিলে বৃষ্টির মাঝেও ক্রেতা সমাগম বাড়তে থাকায় বিক্রেতারা খোশ মেজাজে আছেন। আর কোরবানির পশুর দাম নিয়ে এবার অনেকটা সন্তুষ্ট ক্রেতারাও।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার গরুর দাম গত বছরের তুলনায় কম। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার লাখে ২০-৩০ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে গরু। এদিকে ক্রেতারাও জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার গরু কিছুটা কমে কেনা সম্ভব হচ্ছে তাদের।

দাম নিয়ে ক্রেতাদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন বড় গরুর দাম কমেছে, কেউবা বলছেন দাম গতবারের থেকে বেশি।

তবে অন্যান্য বছরের মতো এবারও কোরবানির পশুর হাটে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। পাইকারদের আশা, আগামীকাল সকাল থেকে ক্রেতার সংখ্যা আরও বাড়বে।  

প্রতিবারেরমতো এবারও হাটে গরুর পাশাপাশি মিলছে বিভিন্ন জাতের খাসি, মহিষ, ছাগল ও ভেড়া। কোথাও কোথাও উট-দুম্বারও দেখা মিলছে। তবে, ভাটা পড়েছে বড় গরুর ব্যবসায়। অন্যান্য বছরের তুলনায় এবার চাহিদা অনেক কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন বড় গরুর ব্যবসায়ীরা।

ব্যাপারী ও খামারিরা জানিয়েছেন, হাটে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। বড় গরু দরদাম হলেও বিক্রি হচ্ছে কম। ফলে এসব গরুর বেশিরভাগই ফেরত নিয়ে যেতে হবে হয়তো। উল্লেখ্য, এবার রাজধানীর ২১টি স্থানে পশুর হাট বসেছে। এর মধ্যে মেরুল বাড্ডায় বসা অস্থায়ী পশুর হাটে গিয়ে দেখা যায়। সকাল ১০টার আগেই গরু কিনতে ভিড় লেগে গেছে ওই হাটে। অন্যিদিকে গাবতলী গরুর হাট ও দিয়াবাড়ী গুরর হাটেও জমজমাট ভির দেখা গেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech