শিরোনাম :
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে ৩ বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চাইলেন নাহিদ পরীক্ষায় এআই দিয়ে নকল: দায় নিয়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী সিসিটি পরিচালনার দায়িত্ব পেলো বিএনপি এমপি শাহাদাত হোসেন সেলিমের এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড যুক্তরাষ্ট্রে শিকাগোতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে বেগম খালেদা জিয়ার নামে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

শামীম ওসমান ও ১২ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ

  • ০৮:৫৭ এএম, বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনের সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে-ভাতিজাসহ ১২ জন আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করতে পারেনি। যার ফলে বুধবার ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।

এই প্যানেলের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। ৩ সদস্যের এই প্যানেলে আরও আছেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই আদেশ অনুসারে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে আসামিদের হাজির হওয়ার এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৫ মার্চ।

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন। এই শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি কতটুকু হলো, তা সম্পর্কে আদালতকে জানান।

আদেশ জারি হওয়ার পর সংবাদ মাধ্যমকে প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়েও তাদের খুঁজে পাননি। এই প্রেক্ষাপটে ১২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানানো হয়। পরে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করে।’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech