শিরোনাম :
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে ৩ বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চাইলেন নাহিদ পরীক্ষায় এআই দিয়ে নকল: দায় নিয়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী সিসিটি পরিচালনার দায়িত্ব পেলো বিএনপি এমপি শাহাদাত হোসেন সেলিমের এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড যুক্তরাষ্ট্রে শিকাগোতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে বেগম খালেদা জিয়ার নামে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজায় দেবীর সাজে পরীমনি: ‘শুভ শক্তির জয় হোক’

  • ১২:০৫ পিএম, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে নতুন একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

গত রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেন তিনি। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক…’।

পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ভিডিওতে পরীমনিকে দেখা গেছে ভিন্নধর্মী সাজে। শারদীয় দুর্গোৎসবের আবহের সঙ্গে মিল রেখে তার এই নান্দনিক উপস্থিতি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওটি প্রকাশের পর অনেকে তার সাজ, হাসি ও ইতিবাচক বার্তার প্রশংসা করে মন্তব্য করছেন।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে তার বিকৃত ভিডিও প্রকাশের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছিলেন পরীমনি। ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলার মধ্যেই নতুন ভিডিও প্রকাশ করলেন এই অভিনেত্রী।

এর আগে নিজের বিকৃত ভিডিও প্রকাশের ঘটনায় ক্ষোভ জানিয়ে পরীমনি একটি সচেতনতামূলক ভিডিও তৈরি করেন। সেখানে প্রকৃত ও ভুয়া ভিডিও চেনার বিষয়ে নেটিজেনদের সচেতন করার চেষ্টা করেন তিনি। ওই ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল। এর মধ্যেই দুর্গাপূজার আবহে নতুন সাজে হাজির হয়ে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী।

ব্যক্তিগত ও সামাজিক নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি অভিনয়েও সক্রিয় রয়েছেন পরীমনি। সম্প্রতি খ্যাতনামা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন তিনি। ওয়েব ফিল্মটিতে পরীমনির সঙ্গে জুটি বেধেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় নায়ক নিরব। নতুন এই কাজ ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech