Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সবার আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

  • ০৩:০১ পিএম, শনিবার, ২৯ মার্চ, ২০২৫

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
সবার আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া। দেশটির ফতোয়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মার্চ সোমবার দেশটিতে ঈদ উদযাপন করা হবে।।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবতা ও অ্যাস্ট্রনমিকাল তথ্য বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার ২৯ মার্চ দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের

এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল তারা।

ফতোয়া কাউন্সিল বলেছে যে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের গণনাকৃত জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার উপর ভিত্তি করে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সঠিক পদ্ধতিতে বিশ্লেষণ ও সাধারণ মূল্যবোধকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

অ্যাস্ট্রনমিকাল তথ্য বিশ্লেষণ করে কাউন্সিল জানায়, আজ শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামীকাল। ফলে রমজান হবে ৩০ দিনের এবং আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। 

সে অনুযায়ী আগামী মঙ্গলবার ১ এপ্রিল বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech