Breaking News:


শিরোনাম :
লটারি প্রথা বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ “খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম” প্রধানমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর

সাত কলেজে অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ

  • ০৮:৫৫ পিএম, সোমবার, ১৯ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
অবশেষে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

দীর্ঘ জটিলতা কাটিয়ে অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

রবিবার ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তী কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস তার মূল পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের নিমিত্ত নিয়োগ দেয়া হলো।

এতে আরও বলা হয়েছে, তিনি বিধিমোতাবেক অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন এবং অধ্যক্ষ পদে চুক্তির অবসান অথবা সরকারের অভিপ্রায় যা পূর্বে ঘটে সে পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক এ কে এম ইলিয়াস এর আগে ঢাকা কলেজের অধ্যক্ষের পাশাপাশি সাত কলেজের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। ফলে সাত কলেজের প্রশাসনিক কাঠামো ও অ্যাকাডেমিক বাস্তবতা সম্পর্কে তিনি অত্যন্ত অভিজ্ঞ। ধারণা করা হচ্ছে, এই অভিজ্ঞতাই তাকে প্রশাসক হিসেবে নির্বাচনের অন্যতম কারণ।

বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে সাত কলেজ যাত্রা শুরু করলেও ভবিষ্যৎ কার্যক্রমের জন্য একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ এখন সময়ের দাবি। সাত কলেজের সংকট নিরসনে প্রশাসক হিসেবে অধ্যাপক ইলিয়াসের কার্যকর নেতৃত্ব প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে, গতকাল রবিবার ১৮ মে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারার আওতায় তাকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত রেখে এবং অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে অধ্যাপক ইলিয়াস পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে কলেজগুলো নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয় সরকার।

বর্তমানে এ সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আছে। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech