শিরোনাম :
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা গাজীপুরে আগুনে পুড়ে ছাই ৩০ ঘর তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ৪০ জনের মৃত্যু ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮৯ নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা: প্রতিবত করলো বিজিবি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী রোনাল্ডোর জোড়া গোল: উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত ভালোর দিকে, সংসদে জানালেন স্পিকার ইরান যুদ্ধ নিয়ে ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী গ্রেফতার

  • ০২:০৬ পিএম, সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার ১৬ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতেই মেহেরপুর জেলা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন বিষযটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য প্রশাসনসহ এলাকার মানুষ এতদিন জানতেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পরপরই মোনালিসা ইসলাম কানাডায় পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার এমন ভুয়া তথ্য সমাজে ছড়িয়ে দিয়েছিলেন সাবেক মন্ত্রীর পরিবার।

এদিকে সৈয়দা মোনালিসা ইসলামের গ্রেপ্তারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ও উল্লাস প্রকাশ করেছেন স্থানীয়রা।

প্রসংগত, এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় গত ডিসেম্বরের শুরুতে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার হন ফরহাদ হোসেনের বড় বোন শামীম আরা হীরা (৫০) ও তার স্বামী আব্দুস সামাদ বাবলু বিশ্বাস (৫৫)।

তার আগে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় গত বছরের ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানী ইস্কাটন এলাকা থেকেই সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech