Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সিলেট-মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

  • ০৭:৫১ পিএম, রবিবার, ২৫ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
সিলেট ও মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ১৫৩ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত দিয়ে প্রবেশের সময় তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার ২৫ মে এই পুশইনের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় বাসস।

বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বাসস’কে বলেন, আমরা সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নয়াবাজার সীমান্ত থেকে ৩২ জন, লাতু সীমান্ত থেকে ৭৯ জন এবং মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত থেকে ৪২ জনকে আটক করেছি।

আটক সবাইকে জিজ্ঞাসাবাদের পর তাদের বাংলাদেশি নাগরিক পরিচয় শনাক্ত করা গেছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ১৫৩ জনের মধ্যে ৫১ জন শিশু, ৪৯ জন পুরুষ এবং বাকিরা নারী। তাদের বিয়ানীবাজার এবং বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech