Breaking News:


শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষনা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ সাধারণ নির্বাচন: ভোটগ্রহণ শুরু যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা: রকেট হামলায় জবাব দিল হিজবুল্লাহ যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি রাজধানীসহ বিভিন্ন জেলায় কালবৈশাখীর আভাস: নদীবন্দরে সতর্কতা লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত-আহত

সুষ্ঠুওনিরপেক্ষনির্বাচন হলে মেনেনেব: তারেকরহমান

  • ০৭:৫৭ পিএম, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেছেন,

নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ হয় তাহলে অবশ্যই মেনে নেওয়া হবে। যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা যাচ্ছে, সেসব বিষয় মেনে নেওয়া হবে না। 

বিএনপি চেয়ারম্যান বলেন, এ দেশের মালিক হচ্ছে জনগণ এবং তারা যদি বেরিয়ে আসে। তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে, ভোট সংখ্যা যত বেশি বাড়বে, ভোটার সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি, সব ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে।  

বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার চেষ্টা করছে। কাজেই তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech