Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অনলাইনে ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশিদের ভিসা: লাগবে না কোন ভিসা ফি: পাকিস্তান হাই কমিশনার

  • ০৯:০৭ পিএম, বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশের যেকোনো নাগরিক অনলাইনে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

এ ক্ষেত্রে কোনো রকম ফি ছাড়াই স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসা পাওয়া যাবে বলে জানান তিনি।

বুধবার ২৬ ফেব্রুয়ারি রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ আয়োজিত পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য প্রসার বিষয়ক আলোচনার জন্য রংপুর সফরে যান। সেখানে আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

পাকিস্তান হাইকমিশনার বলেন, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে আমি খুশি। এ সময় তিনি সম্পর্ক আরো দৃঢ় হোক সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, দেশ স্বাধীনের পরে গত ৪৯ বছরের মধ্যে এই প্রথম পাকিস্তানের কোনো হাইকমিশনার রংপুর সফরে গেলেন।

বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে। যেসব পণ্যের চাহিদা রয়েছে সেগুলো যাচাই করার জন্য ব্যবসায়ীদের তিনি অনুরোধ করেন।

এছাড়া রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে কোনো শুল্ক সুবিধা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি পাকিস্তান সরকারকে এ বিষয়টি অবহিত করবেন বলে জানান।

আলোচনা শেষে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতৃবৃন্দের হাতে উপহার তুলে দেন। এ সময় ব্যবসায়ী ও জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে ছবি তোলেন তিনি।

এ সময় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলী, সহ-সভাপতি মামুন উর রশীদ মামুন, জামায়াতে ইসলামী জেলা আমিন গোলাম রব্বানী, রংপুর মহানগর আমির এটিএম আজম খানসহ অনেক ব্যবসায়ী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech