শিরোনাম :
এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের ২য় দফা হামলায় নিহত ১, আহত ১১ ইউপি নির্বাচন জানুয়ারিতে: তফসিল নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সপ্তাহব্যাপী গণসংযোগসহ নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির আজ বিরোধীদের পদযাত্রা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা: রণক্ষেত্রের শঙ্কায় দিল্লি দুর্গাপূজা উপলক্ষ্যে ৩ দিন ব্যাংক বন্ধ, তবে শনিবার খোলা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী কয়েক স্থানে হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

অষ্ট্রেলিয়া বাংলাদেশ ওয়ান ডে সিরিজ: প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • ১২:১২ পিএম, মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টষ।।
অষ্ট্রেলিয়া বাংলাদেশ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছেন জশ ইংলিস।

মঙ্গলবার ৯ জুন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হয়েছে সকাল ১১টায়।

১৫ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ২০১১ বিশ্বকাপের পরপর শেষবার দেশের মাটিতে এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল।

শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চারটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। তবে ইনজুরি ও বিশ্রামের কারণে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের অনেক খেলোয়াড় এই সফরে নেই।

পাকিস্তান সফর শেষে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। ওই সিরিজে স্পিন সহায়ক উইকেটে ভুগেছিল জশ ইংলিসের নেতৃত্বাধীন দল। সফরের আগে অস্ট্রেলিয়া ধারণা করেছিল, বাংলাদেশেও স্পিন সহায়ক উইকেট থাকবে। তবে স্বাগতিক দল এবার স্পোর্টিং উইকেটের দিকে ঝুঁকেছে।

বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ
জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech