Breaking News:


শিরোনাম :
ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ পেট্রোল পাম্পে জালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি সিলেটে মধ্যরাতে অগ্নি দুর্ঘটনায় পুড়ল ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার চট্টগ্রামে পৌঁছেছে ১২ দিনে শাহজালালে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ ১১

  • ১১:৫৭ এএম, শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সাভারের আশুলিয়ার গোমাইল এলাকায় শবে বরাত উপলক্ষ্যে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে।

এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার ১৪ ফেব্রুয়ারী রাত সাড়ে নয়টার দিকে আমজাদ ব্যাপারীর বাড়িতে দিকে এই দুর্ঘটনা ঘটে।

সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধরা হলেন- সুমন মিয়া (৩০), সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও সুরাহা (০৩)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। শবে বরাত উপলক্ষ্যে তার ভাই সোহেল ও তার পরিবারের আরও সদস্যরা বেড়াতে আসে। সুমন বাড়িতে আসা অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করার জন্য আয়োজন করে। রাতে পিঠা বানাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সুমনের পরিবার ও অতিথিরাও সবাই দগ্ধ হয়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার জানান, রাত সাড়ে ১০টার দিকে ১১ জন দগ্ধ রোগী তাদের হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে চারজন শিশু ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech