শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

  • ০৮:৪২ পিএম, বুধবার, ১১ মার্চ, ২০২৬

।। বিকে স্পোর্টস ।।
প্রথম ম‍্যাচ একপেশে জিতে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ১১৫ রানের লক্ষ্য ২০৯ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পেল বাংলাদেশ। আজকের ম্যাচের দাপুটে জয়ে ভূমিকা রাখেন তানজিদ হাসান তামিম ও তরুণ পেস বোলার নাহিদ রানা। ক‍্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন এই তরুণ পেসার। তাকে দারুণ সহায়তা দিয়ে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

রান তাড়ায় সামনে থেকে পথ দেখিয়েছেন ওপেনার তানজিদ হাসান। আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে ৪২ বলে পাঁচ ছক্কা ও সাত চারে ৬৭ রানের ইনিংসে ফিরেছেন দলকে জিতিয়ে।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মাঠে নামে টাইগাররা। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পরে পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের তোড়ে ১১৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন এই পেসার।

পরে মাঠে নেমে মাত্র ১৫.১ ওভারেই লক্ষ্য অর্জন করে বাংলাদেশ। ব্যাটিয়ে তানজিদ হাসান তামিম ঝড় তোলেন। মাত্র ৩২ বলে ফিফটি করা তানজিদ অপরাজিত ছিলেন ৪২ বলে ৬৭ রানে। ২৭ রান করেছেন নাজমুল। অবশেষে দুই উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখে বিজয়ী হয় বাংলাদেশ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech