শিরোনাম :
আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোক বার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন স্পিকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘বর্ষায় নজরুল’ পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ আহত ৫ শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে : নাহিদ ইসলাম ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হামলা করেছে মার্কিন বাহিনী ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ইংল্যান্ডকে ২-১ গোলে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস: কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা

ইংল্যান্ডকে ২-১ গোলে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

  • ১১:০৭ এএম, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
২০২৬ বিশ্বকাপের ২য় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে।

বুধবার ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১ টায় আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনা।

রবিবার শিরোপার লড়াইয়ে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে স্পেনের।

১৯৬৬ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনাল খেলার পথে বেশ ভালভাবেই এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। এন্থনি গর্ডনের ৫৫ মিনিটের গোলে আটালান্টার ৬৮ হাজার দর্শকের উপস্থিতিতে ইংল্যান্ড শিবির উল্লাসে ফেটে পড়ে।

তবে প্রথমার্ধে শরীরি ফুটবলের প্রদর্শনী ছিলই বেশি। ১৯টি ফাউলের এই অর্ধে গোল পায়নি কেউ। ৫৫ মিনিটে দলীয় আক্রমণের মাধ্যমে যার সূচনা করেন হ্যারি কেইন। মাঝমাঠে নেমে মরগান রজার্সকে বল বাড়ানোর চেষ্টা করলেও দুর্দান্ত অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্সে তা প্রতিহত করেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে বিপদ কাটাতে পারেনি আর্জেন্টিনা। ফিরতি বল কুড়িয়ে নিয়ে ডেকলান রাইস সেটি বাড়ান রজার্সের কাছে। ইংলিশ উইঙ্গারের নিখুঁত ক্রসে বক্সে দারুণভাবে জায়গা করে নেন অ্যান্থনি গর্ডন। এরপর এক ছোঁয়ায় এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। ৬৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল তাদের। লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে নিকোলাস গঞ্জালেসের হেড অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন পিকফোর্ড। সাত মিনিট পর আবারও আর্জেন্টিনার সামনে সমতার সুযোগ আসে। প্রথমে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল থেকেও গোলের সুযোগ তৈরি হলেও পিকফোর্ড দুর্দান্ত সেভ করে ইংল্যান্ডকে রক্ষা করেন।

তবে ৮৬ মিনিটে আর কিছুই করার ছিল না ইংল্যান্ডের গোলরক্ষকের। প্রায় ২০ গজ দূর থেকে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত শট জড়িয়ে যায় জালে। তাতেই ম্যাচে ১-১ সমতা ফেরায় আর্জেন্টিনা।

নির্ধারিত সময়ের ৯০ মিনিটে আবারও পোস্টে আঘাত হানে ম্যাক অ্যালিস্টারের প্রচেষ্টা। তবে আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা। যোগ করা সময়ে লিওনেল মেসির দারুণ ক্রস দূরের পোস্টে পেয়ে কাছ থেকে হেডে জালে পাঠান বদলি ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। তাতেই নিশ্চিত হয়ে যায় ২-১ গোলের জয়।

শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ১৯৬৬ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার অপেক্ষা আরও দীর্ঘ হলো ইংল্যান্ডের।

১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দল বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি। মেসি ব্রাজিলের কিংবদন্তি কাফুর পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করলেন।

রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। ৪৮ দলের এই প্রথম বিশ্বকাপের শেষ লড়াইয়ো মুখোমুখি হবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।

সমতা ফেরাতে সর্বশক্তি দিয়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনা। নিকো গঞ্জালেসের হেড দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন জর্ডান পিকফোর্ড। এরপর ৭৬তম মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট পোস্টে লেগে ফিরে আসে। এনজো ফার্নান্দেজের দুরপাল্লার শটও রুখে দেন পিকফোর্ড। কিন্তু অল্পক্ষণ পরই তিনি আর কিছু করতে পারেননি। বক্সের প্রান্তে মেসির পাস থেকে দুর্দান্ত শটে পিকফোর্ডকে পরাস্ত করে সমতা ফেরান ফার্নান্দেজ।

ম্যাচে ফিরে উজ্জীবিত আর্জেন্টিনা আরও বেশী আক্রমনাত্মক হয়ে উঠে। ম্যাক অ্যালিস্টারের আরেকটি প্রচেষ্টা আবারও পোস্টে লাগে। এরপর ইংল্যান্ডের রক্ষণভাগ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে মেসির অসাধারণ ক্রস থেকে লটারো মার্টিনেজ হেডে দলের জয় নিশ্চিত করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech