শিরোনাম :
পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে আ. লীগের উসকানি রয়েছে: রিজভী ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ও ‘নিরাপদ স্থানান্তরের’ ঘোষনা দিল যুক্তরাষ্ট্র প্রযুক্তিভিত্তিক শেয়ারবাজারে বড় দরপতন : বিশ্ব বাজার থেকে একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস রাজধানী আকাশ আজ পরিষ্কার থাকবে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী কেশম দ্বীপে মার্কিনিদের ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড এআই আতঙ্কে টালমাটাল ওয়াল স্ট্রিট: এক দিনেই হাওয়া আড়াই ট্রিলিয়ন ডলার! আদাবর থানার সামনে দুই ককটেল বিস্ফোরণ ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ১৫৩৫

পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে আ. লীগের উসকানি রয়েছে: রিজভী

  • ১০:৫৭ এএম, শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে পলাতক আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের উসকানি রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার ৬ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়ার বিষয়গুলো নিয়ে ইতোপূর্বে আলোচনা হয়েছে এবং সমস্যার সমাধানও করা হয়েছে। কিন্তু দাবি মেনে নেওয়ার পরও কারখানা ভাঙচুর, পুলিশ বক্সে আগুন দেওয়া, গাড়িতে অগ্নিসংযোগ এবং একজন শ্রমিককে পিটিয়ে হত্যার মতো যেসব সহিংস ঘটনা ঘটছে, তার সঙ্গে প্রকৃত শ্রমিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে জড়িত ও উসকানি দেওয়ার অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অধিকাংশই যুবলীগ ও ছাত্রলীগের নেতা। এমনকি যেসব কারখানার মালিক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের পরিচয়ও ধীরে ধীরে সামনে আসছে।

পোশাকখাতের বিশৃঙ্খলা প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, পোশাকশিল্পে অস্থিরতা তৈরি করে পরাজিত শক্তি কি আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটাতে চায়? নাকি বিরোধীমত দমনে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে?

সংবাদ সম্মেলনে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচির কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, দিবসটি উপলক্ষে আগামীকাল (শনিবার) রাজধানীতে কেন্দ্রীয় শোভাযাত্রা বের করা হবে। নয়াপল্টন থেকে শুরু হয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি। কর্মসূচির উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শোভাযাত্রাকে কেন্দ্র করে কোনো সহিংসতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশৃঙ্খলা বা যেকোনো ধরনের অরাজকতা মোকাবিলায় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সক্ষম ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি সাধারণ জনগণও যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করতে সচেষ্ট থাকবে।

রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না করতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, আগুনে ঘি ঢেলে উত্তেজনা সৃষ্টির উসকানি শেষ পর্যন্ত সব পক্ষের জন্যই ক্ষতিকর হতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech