শিরোনাম :

কেশম দ্বীপে মার্কিনিদের ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

  • ১০:৫৫ পিএম, শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।। বিকে ডেস্ক ।।
পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে অবস্থিত নিজেদের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। শুক্রবার ৬ নভেম্বর ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

বিপ্লবী গার্ড জানিয়েছে, কেশম দ্বীপে ভূপাতিত করা ড্রোনটি এমকিউ-১ মডেলের। এটি দিয়ে নজরদারি চালানো যায়।

মার্কিন সেনারা ১ হাজার কিমি পিছিয়ে গেছে, দাবি বিপ্লবী গার্ডের

ইরানের সঙ্গে সর্বশেষ যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনারা যেখানে ছিল সেখান থেকে তারা এক হাজার কিলোমিটার পিছিয়ে গেছে বলে দাবি করেছেন ইসলামিক বিপ্লবী গার্ডের অন্যতম শীর্ষ কমান্ডার আলি ফাদাভির।

আলি ফাদাভির বিপ্লবী গার্ডের কমান্ডারদের উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আজ শুক্রবার ৬ নভেম্বর বলেছেন, তাদের প্রতিরোধের কারণে মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর মার্কিন সেনারা তাদের যুদ্ধাস্ত্র নিয়ে ইরানের সীমান্ত থেকে যেখানে ছিল, এখন সেখান থেকে তারা এক হাজার কিলোমিটার দূরে আছে।

আলি ফাদাভি বলেন, “যখনই মার্কিন সেনারা আমাদের সীমান্তের কাছাকাছি আসার চেষ্টা করেছে, আমরা তা প্রতিহত করেছি। যা তাদের দূরে রাখতে সাহায্য করেছে।”

যুক্তরাষ্ট্র ইরানি জনগণকে তাদের চাপের কাছে নতি স্বীকার করাতেও ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিপ্লবী গার্ডের এ কমান্ডার। তিনি বলেছেন, আমাদের দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানিদের তাদের লক্ষ্য থেকে সরাতে এবং তাদের চাপের কাছে নতি স্বীকার করাতে পারেনি।

সূত্র: ফার্স নিউজ, আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech