শিরোনাম :

আদাবর থানার সামনে দুই ককটেল বিস্ফোরণ

  • ১০:৪৮ পিএম, শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার ৬ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল দুটি বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারা কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech