Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরানের হামলা দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি শেরপুরে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে- গাজী আতাউর রহমান একই দিনে যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : খন্দকার আব্দুল মুক্তাদির

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরানের হামলা

  • ০৯:৪৪ পিএম, শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী।

শনিবার ৪ এপ্রিল এ হামলা চালানো হয় ইসরায়েলি সামরিক বিমান চলাচল এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল করে দেওয়ার লক্ষ্যে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।

হামলার বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ বলেছে, বেন গুরিয়ান বিমানবন্দরে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানিদের উদ্দেশে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ইরানবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই বিমানবন্দরটি ক্রমাগত ব্যবহারের প্রতিবাদে শনিবার ভোর থেকে সেখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়।

লক্ষ্যবস্তু করা স্থাপনাগুলোর মধ্যে নতুন কন্ট্রোল টাওয়ার, ১ ও ২ নম্বর টার্মিনালের কন্ট্রোল টাওয়ার, নেভিগেশন সিস্টেম, বিমানবন্দরের অ্যান্টেনা এবং রাডার সিস্টেম রয়েছে।

এর মাধ্যমে ইসরায়েলি আক্রমণকারী যুদ্ধবিমানের দিকনির্দেশনা ব্যাহত, আকাশপথে শত্রুদের তৎপরতায় হস্তক্ষেপ এবং তাদের গোয়েন্দা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অকেজো করা হয়েছে। এর ফলে অধিকৃত অঞ্চলের আকাশে নজরদারি চালানোর ক্ষমতাও শত্রুপক্ষের হ্রাস পাবে বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জোর দিয়ে বলেছে, ইরানজুড়ে শহীদদের রক্তের বদলা নেওয়া অনিবার্য। শত্রুর অপরাধ ও আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তিতে অবিরাম এবং আনুপাতিক জবাব দিয়ে যাবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech