শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • ১২:৩০ পিএম, শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
ছবি: বাসস

।।।বিকে ডেস্ক।।
মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার ৩ এপ্রিল সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ ছবিটি দেখছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে চলচ্চিত্র দেখতে গিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ‘ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবি দেখেছেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শো শুরু হয় এবং শেষ হয় রাত ১০টা ১০ মিনিটে।’

২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’। অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech