।।বিকে রিপোর্ট।।
ঈদের ছুটি ও বেতনে-বোনাসের দাবিতে হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে বিক্ষোভ করছেন জিন্স অ্যাপারেলন্স নামে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা।
মঙ্গলবার ২৫ মার্চ সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা আলোচনা জন্য শ্রমিকদের কাছ থেকে এক ঘণ্টা সময় নেন।
জানা ড়েছে, ঈদের ছুটি বাড়িয়ে ১০ দিন করা এবং চলতি মাসের বেতন ও বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীসহ সড়ক ব্যবহারকারীরা।
শ্রমিকদের অভিযোগ, ঈদে ১০ দিনের ছুটি এবং চলতি মাসের বেতনের দাবিতে আন্দোলন করায় পুলিশ গতকাল সোমবার ছয় শ্রমিককে আটক করে। এ সময় আটকদের মুক্তিসহ দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন শ্রমিকরা।
মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম। তিনি বলেছেন, ঘটনাস্থলে যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে শ্রমিকদের সঙ্গে তারা আলোচনা করছেন। আমরা আলোচনা জন্য শ্রমিকদের কাছ থেকে এক ঘণ্টা সময় নিয়েছি। বর্তমানে শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।
শেষ পর্যন্ত জানা গেছে, শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।