Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

  • ১১:৩২ এএম, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
উপসাগরীয় দেশগুলোর ওপর অবিলম্বে হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বুধবার ১১ মার্চ (স্থানীয় সময়) নিরাপত্তা পরিষদে এ সম্পর্কিত একটি একটি প্রস্তাব পাস করে।

প্রস্তাব বলা হয়, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।

জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ১৩ ভোটে পাস হওয়া এই প্রস্তাবে (দুইটি দেশ ভোটদানে বিরত ছিল) ‘বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের বিরুদ্ধে ইরানের সমস্ত হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে।’

একই সঙ্গে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ-চলাচল বন্ধ, বাধাগ্রস্ত বা হস্তক্ষেপ করার লক্ষ্যে ইরানের যেকোনো পদক্ষেপ বা হুমকির তীব্র নিন্দা জানানো হয়েছে এই প্রস্তাবে। এই নৌপথটি বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোর ওপর আঘাত হেনেছে ইরান।

প্রস্তাবে আরও বলা হয়, বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপরও গুলি চালিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রটি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech