একদিন পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা

  • ১১:৩৬ এএম, রবিবার, ৪ মে, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে গেছে। ৫ মে’র পরিবর্তে ৬ মে মঙ্গলবার তিনি দেশে ফিরবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপি মহাসচিবের নির্দেশে আমাদেরকে জানিয়েছেন, খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে রওয়ানা হয়ে ৬ মে ঢাকায় পৌঁছাবেন।

উল্লেখ্য, আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, খালেদা জিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন। তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech