Breaking News:


শিরোনাম :
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’ আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাকিস্তান নৌবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: বন্ধ বাল্যবিবাহ, খাবার গেল এতিমখানায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছেন ইরানি প্রতিনিধিদলে নির্লজ্জ দলীয়করণ কার্যত আরেকটা ফ্যাসিবাদ – ডা. শফিকুর রহমান টেকসই, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষনা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী

এবার কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ

  • ১০:৪৪ এএম, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। তবে ব্যাবসায়ীর ও ওয়ার্ক ভিসা এর আওতামুক্ত।

বুধবার ৭ জানুয়ারি থেকে কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করা হয়।

রাতে কলকাতার একটি নির্ভরযোগগ্য সূত্র জানায়, আজ থেকে উপ-হাইকমিশনে কনস্যুলার সেবা ও ভিসা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র ব‌্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন‌্য পর্যটক ও অন‌্যান‌্য ভিসা সেবা বন্ধ করা হয়েছে।

কলকাতা উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব‌্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বুধবার থেকে এই সেবা বন্ধ হয়ে গেছে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর পাওয়া গেছে। বাংলাদেশে ‘ভারতীয়দের নিরাপত্তা’ সংক্রান্ত বিষয়ের কথা মাথায় রেখেই ঢাকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। আগামী দুই মাস বাংলাদেশের ভিসা পাওয়ার কোনও সম্ভাবনা ভারতীয় পর্যটকদের জন্য নেই বলেও প্রতিবেদনে উএলখ করা হয়েছে।

এর আগে, গত ২২ ডিসেম্বর দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং পরে আগরতলা উপদূতাবাস ও শিলিগুড়ির ভিসা সেন্টার থেকে পর্যটক ভিসা প্রদান বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। বুধবার থেকে তা-ও বন্ধ করে দেয়া হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech