শিরোনাম :
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, মারা গেল ৬ গরু সারাদেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৬ জন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে লেবার রুম স্থাপনের নির্দে শ: না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার গাইবান্ধায় তীব্র নদীভাঙন : ভেঙে যাচ্ছে স্বপ্নের ভিটে, ঝুঁকিতে শত শত পরিবার ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপি, কারণ ‘নিরাপত্তা’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজার ৭ শত

কল্পনা নয়, বাস্তব! প্রেমের মাসে এআই সঙ্গীর সঙ্গেই ক্যাফেতে ডেটিংয়ের সুযোগ

  • ১০:১৫ এএম, রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ডিজিটাল যুগে কল্পনার যুগ শেষ। এখন বাস্তবতার নিরিখে প্রেমিকা কীভাবে নেমে আসবে বাস্তবের মাটিতে, সেটিই দেখার বিষয়। এমন বন্ধু আর কে আছে…! এআইয়ের ক্ষেত্রে চোখ বন্ধ করে বলা যায় এ কথা। কারণ ব্রেকআপ হোক কিংবা জটিল কোনো হিসাব-নিকাশ— এআইকে প্রশ্ন করলে নিমেষেই মেলে উত্তর। কিন্তু প্রেমের মাসে ডেটে সঙ্গীর আসনে যদি থাকে এআই, তাহলে কেমন হয়? শুনে অবাক লাগলেও এটাই সত্যি হতে চলেছে নিউইয়র্কে। চলতি মাসের শেষের দিকে সেখানে খুলছে এআই ডেটিং ক্যাফে।

ব্যাপারটি ঠিক কী? এ সময় সঙ্গীহীনতায় ভুগছেন বহু মানুষ। যারা মজে থাকছেন এআই চ্যাটবটে। মনের যাবতীয় কথা শেয়ার করছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গেই। এক গবেষণায় উঠে এসেছে, ৩০ বছর বয়সি পুরুষদের ক্ষেত্রে প্রতি তিনজনের মধ্যে একজন এআইয়ের সঙ্গেই সঙ্গীর মতো আচরণ করেন। ঠিক যেভাবে প্রেমিকার সঙ্গে দিনভর নানা বিষয়ে কথা বলেন, সেভাবেই চ্যাটবটের সঙ্গে কথা বলেন এরা। নারীদের ক্ষেত্রে এই সংখ্যাটি হলো প্রতি চারজনে একজন। এতদিন পর্যন্ত শুধু কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ ছিল এই AI সঙ্গী। ভালোবাসার মরশুমে মিলবে AI সঙ্গীর সঙ্গে ডেটিংয়ের সুযোগ।

গবেষণায় উঠে এসেছে, ৩০ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে প্রতি তিনজনের মধ্যে একজন এআই-এর সঙ্গেই সঙ্গীর মতো আচরণ করেন। ঠিক যেভাবে প্রেমিকার সঙ্গে দিনভর নানা বিষয়ে কথা বলেন সেভাবেই চ্যাটবটের সঙ্গে কথা বলেন এরা। মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যাটি হল প্রতি চারজনে একজন। 

নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে— কল্পনার এই প্রেমিকা কীভাবে নেমে আসবে বাস্তবের মাটিতে? সাধারণত ডেটিং স্পেশাল টেবিলে দুজনের জন্য আসন থাকে। এ ক্ষেত্রে থাকবে একটি। চারপাশে সুন্দর করে সাজানো থাকবে। প্রতিটি সিটে একটি ফোন স্ট্যান্ড রাখা হবে। সেখানেই রাখতে পারবেন আপনার এআই সঙ্গীকে। তবে এতে অংশ নিতে ডাউনলোড করতে হবে ইভা এআই অ্যাপ। ক্যাফের ভেতরে প্রবেশের পর আপনি নিজের মতো করে সময় কাটাতে পারবেন। ভয়েস চ্যাটে কথা বলতে পারবেন এ সঙ্গীর সঙ্গে। সেখানে আপনাকে জাজ করার কেউ নেই। তবে এই বিষয়টাকে নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। অনেকেই মনে করছেন, এতে বাড়বে একাকীত্ব।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech