শিরোনাম :
পানির ন্যায্য হিস্যা আদায়ে ক‌মি‌টি গঠন, ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা বলিউডের বিখ্যাত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আজ চুক্তি, বন্দরে উত্তাপ টাঙ্গাইলে হঠাৎ ঝড়ে ৮০ হেক্টর ফল ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বলিউডের বিখ্যাত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

  • ১২:৩৬ পিএম, বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার মারা গেছেন।

বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোয়ার বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকারকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় কোনো সাড়া না পাওয়ায় সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকার। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নান পাটেকারের। তার আসল নাম বিশ্বনাথ পাটেকার। তীব্র অভিনয়, শক্তিশালী সংলাপ বলার ধরন এবং জটিল ও ব্যতিক্রমী চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার দক্ষতার জন্য ভারতীয় সিনেমায় আলাদা অবস্থান তৈরি করেছিলেন তিনি।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা ‘নাটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘অব তক ছাপ্পান’ ও ‘ইয়েশবন্ত’সহ একাধিক প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন।

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানার। পরে ধীরে ধীরে নিজস্ব অভিনয়শৈলী দিয়ে শক্ত অবস্থান তৈরি করেন তিনি। বিশেষ করে ২০০০-এর দশকে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘অব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) ও ‘ট্যাক্সি নাম্বার ৯২১১’ (২০০৬)-এ তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। শক্তিশালী অভিনয়শৈলী ও সংলাপ উপস্থাপনের নিজস্ব ভঙ্গির কারণে ভারতীয় চলচ্চিত্রে বিশেষ পরিচিতি পান তিনি।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম’ সিনেমায় গ্যাংস্টার উদয় শেঠির চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন নান পাটেকার। চরিত্রটির জনপ্রিয়তার কারণে ‘ওয়েলকাম ব্যাক’ (২০১৫)-এও তাকে একই ভূমিকায় দেখা যায়। পাশাপাশি ২০১০ সালের রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি

অভিনয়ের স্বীকৃতি হিসেবে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন নানা পাটেকার। ২০২৬ সালেও ‘ও’ রোমিও’ ও ‘সুবেদার’-এর মতো সিনেমায় তাকে দেখা গেছে।

বর্ষীয়ান এই অভিনেতার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech