শিরোনাম :
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ, সেপ্টেম্বরে বাড়ল জীবনযাত্রার ব্যয় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী হামের টিকার আওতায় ২ কোটি শিশু, লক্ষ্য আরও ৩৫ লাখ পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা: ২৩ ভারতীয় নাবিক উদ্ধার ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার নির্দেশনা

কাশ্মীরে হামলার তীব্র নিন্দা, শোক ও সমবেদনা জানিয়ে মোদিকে বার্তা ড. ইউনূসের

  • ১১:৫০ এএম, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত ফাইল ফটো

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস।

একইসঙ্গে এ ঘটনা প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে।

বুধবার ২৩ এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন, কাশ্মীরের ঘটনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক্স অ্যাকাউন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শোকবার্তা দিয়েছেন।

শোকবার্তায় তিনি বলেছেন, কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ের বাইসরন উপত্যকায় অস্ত্রধারীরা পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে ২৬ জন প্রাণ হারান। আহত হন কয়েকজন।

এ ঘটনার পর সৌদি আরবে থাকা নরেন্দ্র মোদি তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, যারা এ ঘটনায় জড়িত তাদের এর চরম মূল্য পরিশোধ করতে হবে।

ভারতের সংবাদমাধ্যমগুলো দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাতে বলছে, হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ) দায় স্বীকার করেছে।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech