শিরোনাম :
গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে : রিজভী সৌদি বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর সারাদিন আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই ঢাকা সহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ: ৪৫১ ফ্লাইট বাতিল,

কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা: ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

  • ১২:০৪ পিএম, বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন লেগেছে।

তবে জাহাজে থাকা ২৩ জন নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সবাই ভারতীয় এবং রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়এ তথ্য নিশ্চিত করেছে ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নৌড্রোন দিয়ে জাহাজটিতে এই হামলা চালানো হয়। হামলার ফলে কৃষ্ণসাগরের পানিতে ছড়িয়ে পড়া অপরিশোধিত তেলে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা এতই বেশি যে দমকলকর্মীরা এখনো তা নিয়ন্ত্রণে আনতে পারেননি; প্রকোপ কিছুটা কমলে তারা আগুন নেভানোর চেষ্টা করবেন।

রাশিয়ার জনপ্রিয় পর্যটন শহর সোচির কাছাকাছি এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যগুলোতে সমুদ্রে উজ্জ্বল কমলা রঙের আগুন এবং আকাশে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী দেখা যায়। পরিস্থিতি বিবেচনায় সোচির মেয়র উপকূল ও সৈকতে মানুষের প্রবেশ সীমিত করেছেন।

এই ঘটনার ঠিক আগের দিন রোমানিয়ার উপকূলে আরেকটি জাহাজে আগুন ধরে সেটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন নিখোঁজ হন। আহত হন এক ভারতীয় নাবিকও। ইউক্রেনের দাবি, ওই ড্রোন হামলাটি চালিয়েছিল রাশিয়া। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রোমানিয়ার উপকূলের কাছে ইউক্রেনীয় পণ্যবাহী শস্যের জাহাজগুলোতেও রাশিয়ার হামলার খবর পাওয়া গেছে।

২০২২ সালে সংঘাত শুরুর পর থেকেই কৃষ্ণসাগর এলাকায় বাণিজ্যিক জাহাজে দুই দেশই ব্যাপকভাবে হামলা চালিয়ে আসছে। ইউক্রেনের দাবি, তাদের শহরগুলোতে রাশিয়ার রাতের বেলার হামলার ন্যায্য জবাব হিসেবেই তারা রুশ তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে, রাশিয়া নতুন কৌশল হিসেবে কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুগুলোতে দিনের বেলায় ড্রোন হামলা শুরু করেছে, যার ফলে ইউক্রেনের রাজধানীর যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

তেলবাহী জাহাজ ও স্থাপনাগুলোতে এই ধরনের হামলার ফলে মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। এর আগে দক্ষিণ রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনের হামলার পর সমুদ্রের পানিতে তেলের আস্তরণ তৈরি হয়েছিল। তখন সৈকত বন্ধ করার পাশাপাশি আকাশ থেকে বিষাক্ত কালো বৃষ্টি ঝরার মতো ঘটনাও ঘটেছিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech