শিরোনাম :
গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে : রিজভী সৌদি বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর সারাদিন আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই ঢাকা সহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ: ৪৫১ ফ্লাইট বাতিল,

সৌদি বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

  • ১০:৫১ এএম, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইয়েমেনের পূর্বাঞ্চলের তাইজে সৌদির বিমান হামলায় ১১ জন নিহত হয়েছেন।

শুক্রবার ২৭ নভেম্বর এ হামলা চালানো হয়। এ

রআগে গতকাল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদির জাজানের একটি তেল পরিশোধনাগারে হামলা চালায়। এতে সেখানে থাকা এক বিদেশি কর্মী নিহত হন। এরপরই আজ সৌদি ইয়েমেনের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে।

গত জুলাইয়ে সৌদি ও হুথিদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরপর থেকে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি জোট নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।

এর জবাবে হুথিরা তেল স্থাপনা, বিমানবন্দর এবং বাণিজ্যিক রাজধানী রিয়াদকে লক্ষ্য করে প্রতিদিনই পাল্টা হামলা চালাচ্ছে।

আজ ১১ জন নিহত হওয়ার ব্যাপারে হুথি সংশ্লিষ্ট বার্তাসংস্থা সাবা নিউজ বলেছে, তাইজ প্রদেশের আল-তুবরার একটি আবাসিক ভবনে বিমান হামলা হয়। এতে ১১ জন প্রাণ হারান। যাদের বেশিরভাগই শিশু।

এছাড়া সা’দা অঞ্চলে জ্বালানি ট্যাংকার লক্ষ্য করেও বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে সাবা নিউজ।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বিস্তৃত অঞ্চল দখল করে নেয়। এরপর ২০১৫ সালে সৌদি জোট হুথিদের ওপর ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর বিমান হামলা চালিয়েছে। তবে হুথিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সরে যায়নি।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় তাদের যুদ্ধবিরতি হয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সৌদি জোট সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালালে নতুন করে আবারও লড়াই শুরু হয়।

অপরদিকে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারের সেনাবাহিনী স্থল অভিযান শুরু করে। এতে করে দেশটিতে নতুন করে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে।

সূত্র: সাবা নিউজ

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech